মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২৪
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে। গত তিনদিন শতাধিক মৃত্যু হয়েছে। সেই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১১২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৪৯৭ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ২২১ জন। সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। আর এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২১২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৫২ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৭১ জন। এছাড়া চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৫, খুলনায় ১০, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন। এদের মধ্যে ১০৮ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ১ জন মারা যান। আর মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৩৭ জন।