শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:৪৪
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল কারা?

জইশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল কারা? ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তা জানতে চেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

শনিবার কর্নাটকের হাভেরিতে কংগ্রেসের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেন, ‘মোদিজি শুধু আমাকে একটা কথা বুঝিয়ে বলুন। ভারতের জেল থেকে মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল কারা?’

উত্তর কর্নাটকের এ সমাবেশে রাহুল বলেন, ‘সাহস থাকলে দেশবাসীর সামনে মুখ খুলুন মোদি। ভারতের হাতে থাকা মাসুদ আজহারকে বিজেপি সরকারই যে ছেড়ে দিয়েছিল, সে কথা সবার সামনে বলে দেখান।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ হামলায় ৪৪ জন সিআরপি সদস্য নিহত হয়।এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশে মোহাম্মাদ।এরপর থেকে কাশ্মীর নিয়ে সরকারের কঠোর সমালোচনা করছেন বিরোধীরা। বিপরীতে বিরোধীদের পাকদরদি বলে পাল্টা আক্রমণ করেছেন মোদি।

বিষয়টি নিয়ে এবার নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, ‘মোদিজির কাছে ছোট্ট প্রশ্ন। কাশ্মীরে সিআরপি জওয়ানদের হত্যার জন্য কে দায়ী? জইশে মোহাম্মাদ নেতার নাম কী, মাসুদ আজহার। ১৯৯৯ সালে তৎকালীন বিজেপি সরকার যাকে ভারতের জেল থেকে বের করে আফগানিস্তানের কান্দাহার হয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল।’

রাহুলের অভিযোগ, জঙ্গি হামলা নিয়ে বিরোধীদের কঠিন সমালোচনা করলেও মাসুদ আজহারকে নিয়ে এখনও পর্যন্ত একটা কথাও বলেননি নরেন্দ্র মোদি। তাই প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করে রাহুল বলেন, ‘মাসুদকে নিয়ে কথা বলছেন না কেন? মানুষকে কেন জানতে দিচ্ছেন না যে, পুলওয়ামায় জওয়ানদের হত্যাকারী ওই ব্যক্তিকে বিজেপি সরকারই পাকিস্তানের হাতে ছেড়ে দিয়েছিল?

মোদিজি, আমরা আপনার মতো নই। সন্ত্রাসের সামনে মাথা নত করার অভ্যাস আমাদের নেই । তাই মাসুদকে কারা ছেড়ে দিয়েছিল, সাধারণ মানুষের সামনে তা বলে দেখান।’

প্রসঙ্গত, ১৯৯৯ সালে অটল বিহারি বাজপেয়ীর আমলে কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমান কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে ছিনতাই করে জঙ্গিরা। ওই বিমানে প্রায় দেড় শ ভারতীয় ছিলেন। তাদের মুক্তি দেয়ার বিনিময়ে মাসুদ আজহারসহ কয়েকজন জঙ্গিকে ছেড়ে দেয় তৎকালীন অটল বিহারী বাজপেয়ীর সরকার।

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।