রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৩৭
শিরোনাম :
মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

বরিশালে বৃষ্টির জন্য খোলা মাঠে বিশেষ নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট  বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় প্রচন্ড খরতাপে পুরছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পরেছে সাধারণ মানুষ। বৈশাখের ১৯দিন পেরিয়ে গেলেও বরিশালে নেই বৃষ্টি। এ কারণে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি নেমে গেছে পানির স্তর।

তাই বৃষ্টির জন্য বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের একটি খোলা মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।

রবিবার সকাল নয়টার দিকে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের চাচাতো ভাই বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম হিমু খানের আয়োজনে এ নামাজে ইউনিয়নের কয়েকশ’ ধর্মপ্রান মুসুল্লীরা অংশগ্রহণ করেন।

অধ্যাপক কামরুল ইসলাম হিমু খান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রমজান মাসে প্রচন্ড খরতাপে পুরছে জনজীবন। আল্লাহতায়ালা সালাতের মাধ্যমে বান্দাদের যেকোন সমস্যার সমাধান চাইতে বলেছেন। বৃষ্টি বা পানির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। তাই ধর্মপ্রাণ মুসুল্লীদের নিয়ে খোলা আকাশের নিচে সালাত আদায় করে অনাবৃষ্টি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে।