রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

নন্দীগ্রামের ফল আপাতত স্থগিত

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত করা হয়েছে। রোববার রাতে এ ঘোষণা দেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব। খবর আনন্দবাজার পত্রিকার।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাবের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার।

রোববার সন্ধ্যায় সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, ১,২০০ ভোট জিতেছেন মমতা। কিন্তু পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, শুভেন্দু জিতেছেন। তা নিয়ে মমতা জাানান, কিছু অনিয়ম হয়েছে। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তারই মধ্যে তৃণমূলের পক্ষ জানানো হয়, এখনও নন্দীগ্রামে গণনা চলছে।

পরে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব ওই আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত করেন।