রবিবার, ২রা মে, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫

দেশে করোনায় এক সপ্তাহে প্রায় দেড় হাজার জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে দেশে এক হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে এবং ৮৩ হাজার ১৫৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

১৬ জুলাই ১৮৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৫ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জনের মৃত্যু হয়েছে। এদিন দেশে ১২ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয় ।

১৪ জুলাই দেশে করোনায় ২১০ জনের মৃত্যু হয়। একই দিনে ১২ হাজার ৩৮৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৩ জুলাই করোনায় ২০৩ জনের মৃত্যু হয়। এদিন ১২ হাজার ১৯৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

১২ জুলাই দেশে ২২০ জনের মৃত্যু হয় এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এদিন ১১ হাজার ৬৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১০ জুলাই দেশে ১৮৫ জনের মৃত্যু হয় এবং ৮ হাজার ৭৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।