সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

ডেস্ক রিপোর্ট ।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড এ কর্মসূচিরই একটি অংশ। একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজই উপকৃত হয়। তাই নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরীর চৌমাথা এলাকায় হাতেম আলী কলেজের সামনে ‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’-এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। নারীরা আজ শুধু পরিবার পরিচালনাতেই নয়, বরং উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এ ধারা আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, নারীসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদাশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন।

তিনি ‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’-এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সেলাই মেশিন বিতরণের মতো কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সহজ করবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকারাখবেন।

এ সময় তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাস, পরিশ্রম ও সততার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।

‘উদ্যোমী নারী ফাউন্ডেশন’-এর সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিরা পারভীন দীনা, উদ্যোক্তা রুমা পারভীন, সাবরিনা, অধরা মিষ্টি, রাইসা, মিরা দাস, বেবী ঘোষ, উম্মে হানি, তহমিনাসহ অন্যান্য নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠান শেষে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়।