বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৫৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নায়িকা পরীমনি রাজ পিয়াসা মৌদের বাসায় সিআইডির তল্লাশি

বিনোদন ডেস্ক  সারাদেশে বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় একযোগে তল্লাশি চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার বিকাল তিনটা থেকে তাদের বাসায় একযোগে অভিযান শুরু হয়। বিষয়টিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে পরীমনি, পিয়াসা, মৌ, রাজের বাসায় তল্লাশি করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, বিকালে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির তল্লাশির কথা জানা যায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সেই মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই তার বাসায় তল্লাশি করা হচ্ছে। তল্লাশি শেষে বিস্তারিত জানা যাবে।