মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বাবুনগরীর জানাজা রাত ১১টায় হাটহাজারী মাদরাসায়

ডেস্করিপোর্ট  হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১১টায় হাটাহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদরাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ জানাজায় অংশ নেবেন। তাই রাত ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ৬৭ বছর বয়সী জুনায়েদ নগরী ডায়াবেটিসসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।