মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১১:০৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাজিয়া মিছিল

ডেস্করিপোর্ট  করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার তাজিয়া মিছিল বন্ধের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে রাজধানীর রাস্তায় মিছিল হয়েছে।

আজ শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়।

কয়েকশো মানুষের তাজিয়া মিছিলটি হোসনি দালান থেকে বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট ও জিগাতলা বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে। এছাড়া আজিমপুর ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল।

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীমউদ্দীন বলেন, এবার করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়। তারপরও কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।