সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিকতা পেশায় দক্ষ জনবল গড়ে তুলতে বরিশালে বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বরিশাল মিডিয়া করপোরেশন (BMC)। ইতোমধ্যে কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

আয়োজকদের তথ্যমতে, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাস থাকবে। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার দিনে দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বেসিক জার্নালিজম, মোজো (মোবাইল জার্নালিজম), অনলাইন জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, ভিডিও জার্নালিজম এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। এছাড়া অভিজ্ঞ রিসোর্স পারসনদের মাধ্যমে সেশন পরিচালনা করা হবে এবং বিভিন্ন গণমাধ্যমে ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে। নারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রশিক্ষণের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা (এককালীন)।

কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হবে। তাছাড়া সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি তালিকাভুক্ত মিডিয়ায় যোগদান নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

আগামী ১৭ জুলাই উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাস হবে বরিশাল নগরীর সদর রোডের রশিদ প্লাজা (তৃতীয় তলা) অবস্থিত বাংলাদেশ বাণী পত্রিকা অফিসে।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের ০১৭১২-১৮৯৩৩৮ এবং ০১৭১১-৮৪৫১৪২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।