বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ টিকা পৌঁছেছে

ডেস্করিপোর্ট  দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ ডোজ টিকা। শনিবার (২১ আগস্ট) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান পৌঁছায়।

এটি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে আসা চতুর্থ চালান। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং সর্বশেষ ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। আজকের চতুর্থ চালান নিয়ে মোট ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের হিসেবে আসছে এই টিকা। শুক্রবার টিকার এ চালানটি টোকিও বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর এর চালান আসেনি। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে। কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্নার কোভিড টিকাও এসেছে। পাশাপাশি উপহার হিসেবে জাপানের মোট ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা রয়েছে, চার দফায় যার মোট ২৪ লাখ ডোজ পেতে যাচ্ছে বাংলাদেশ।