শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০২
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি

আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তা প্রধান

অনলাইন ডেস্ক  সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারে জান্তা সরকারের প্রধানকে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না৷ তার পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানো হবে৷

চলতি মাসের ২৮-২৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশগলোর জোট আসিয়ান-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে৷

জোটটি জানায়, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাশীল এনএলডিকে সরিয়ে ক্ষমতা দখলের পর দেশটিতে শান্তি ফিরিয়ে আনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আসিয়ানের সাথে যে আলোচনা হয়েছিল তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জান্তা সরকার৷ আর এ কারণেই এমন সিদ্ধান্ত আসিয়ানের৷

প্রতিক্রিয়ায় জান্তা সরকারের মুখপাত্র যো মিন টুন বিদেশি বিনোয়গকারী, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিকবাহিনী৷ প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করে রাজনৈতিক নেতাকর্মীরা৷

জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে৷ তাছাড়া কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷

কী বলছে আসিয়ান?

আসিয়ানের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শুক্রবারের এক জরুরি বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং লাইংকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়৷

এক বিবৃতিতে জোটটি জানায়, আসিয়ানের সদস্যরাষ্ট্রগুলোর কেউ কেউ মিয়ানমারকে দেশটির অভ্যন্তরীন স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া দাবি জানিয়ে সুপারিশ করে৷ পরে মিয়ানমারের একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়৷

এদিকে, জান্তা সরকারে বিরোধীদের জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পক্ষ থেকেও সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ চেয়ে আসিয়ানের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে৷ ডয়েচভেলে।