বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ

টাকার ওপর সিল দেয়া বা লেখালেখি করা যাবে না

ডেক্সরিপোর্ট:দেশের বাজারে প্রচলিত বিভিন্ন নোটের ওপর কোনো সিল দেয়া বা লেখালেখি করা যাবে না। একই সঙ্গে নোট ব্যান্ডিং করতে স্ট্যাপলিং করা যাবে না। পলিমারযুক্ত পুরু কাগজ দিয়ে নোট ব্যান্ডিং করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদেরকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বাজারে প্রচলিত বিভিন্ন মানের নোট ব্যান্ডিং করার সময় এর ওপর ব্যাংকগুলো থেকে সিল দেয়া হয় এবং নানা ধরনের সাইন পেন দিয়ে বিভিন্ন তথ্য লেখা হয়। যা প্রচলিত নীতিমালার লংঘন। এতে নোটের স্থায়ীত্ব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

নোটগুলো ময়লাযুক্ত হয়ে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যাংকগুলোকে বিরত থাকার জন্য আগে নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা ব্যাংকগুলো মানছে না। এগুলো এখন থেকে মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে সার্কুলারে।