মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৩৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

নাগেশ্বরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে বড়শী দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল ওহাব খান (৫৫)।

সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী (৫০) ও মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফাকে (২০) আটক করেছে পুলিশ। নিহতের দুই মেয়ে সেলিনা ও আঞ্জুয়ারা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশ জানায়, ওহাব ও মোহাম্মদ আলীর পাশাপাশি পুকুর রয়েছে। নিজেদের পুকুরে বড়শী দিয়ে একটি মাছ ধরে ওহাব। পরে মোহাম্মদ আলী ও তার ছেলে ওই মাছ নিজেদের পুকুরের দাবী করলে কথা কাটাকাটি শুরু হয়। এতে দুই পরিবারে সংঘর্ষ লেগে ওহাব গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে আটক দেখানো হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।