মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

রাকসু নির্বাচনের দাবিতে দেয়াল লিখনে প্রশাসনের বাধায় ছাত্রফ্রন্টের নিন্দা

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু নির্বাচনের দাবিতে দেয়াল লিখনে প্রশাসনের বাধা দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার দুপুরে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত শনিবার রাত ৯টায় রাবি শাখা সভাপতি রিদম শাহরিয়ারের নেতৃত্বে রাকসু নির্বাচনের দাবিতে দেয়াল লিখনের কাজ চলছিলো। একপর্যায়ে বিনোদপুর গেটের ভেতরে একটি দেয়ালে লিখনের সময় শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ মো. আরিফুর রহমান এসে বাধা প্রদান করেন।’

‘প্রাধ্যক্ষ দেয়াল লিখনের উপকরণ জোরপূর্বক আটকে রাখেন। এসময় নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং পুলিশ ডেকে আটকের চেষ্টা করা হয়েছে। পরের দিন এগুলো ফেরত চাইতে এলে পুরো দেয়াল রং করার অর্থ দাবি করা হয় বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।’

প্রশাসনের ভ‚মিকা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মনে করে বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক জায়গা। ক্যাম্পাসে পড়াশুনার পাশাপাশি মিছিল-মিটিং, সভা-সেমিনার, সিম্পোজিয়াম, দেয়াল লিখন, পোস্টারিং সহ মুক্ত বুদ্ধির চর্চা থাকবে এটাই স্বাভাবিক।’ গণতান্ত্রিক চর্চায় রাবি প্রশাসনের এরকম ভ‚মিকাকে ন্যাক্কারজনক অভিহিত করে এ ঘটনার নিন্দা জানান তারা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে, দেয়ালে – ‘অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা কর’, ‘গবেষণা খাতে বরাদ্দ বাড়াও’, ‘বিশ্ববিদ্যালয়ে আপনার বাণিজ্যিক ব্যবহার বন্ধ কর’সহ লিখনীর মাধ্যমে শিক্ষার বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।