সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৫২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ইসরাইলি বাহিনী আল আকসার অসম্মান করছে :রিসেপ তাইয়্যিপ এরদোগান

ডেক্স রিপোর্ট : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, ইসরাইলি বাহিনী আল আকসার অসম্মান করছে নেতানিয়াহু, আমাদের পবিত্র মসজিদে তোমার সৈন্যরা ময়লা জুতা পায়ে ঢুকে যায়।

এটি আমাদের কলিজায় আঘাত লাগে। আমাদের সেজদার জায়গায় তোমাদের পায়ের আঘাতের প্রতিশোধ আমরা নেবোই।

বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে এরদোগান বলেন, ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক মিডিয়ার উপস্থিতিতেও ফিলিস্তিনিদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তা গোপন কোনো বিষয় নয়।

শিশুদের ওপর ইসরাইলী নির্মমতা বিশ্ব বিবেককে কাপিয়ে তোলে। শিশুদের ওপর এমন অমানবিক নির্যাতন কার নির্দেশে হয়?

এরদোগান বলেছেন, পৃথিবীতে যদি একজন জালেম থাকে, তবে সেটি হচ্ছে ইসরাইলের প্রধামন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। কেউ যদি অত্যাচারী শাসক দেখতে চায়, তাহলে সে যেন নেতানিয়াহুকে দেখে নেয়।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুর মানসিকতাই হলো শিশু নিপীড়ন। অথচ সে বলছে আমি নাকি তুরস্কে সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছি। তুরস্কের কারাগারগুলোতে নাকি অনেক সাংবাদিক বন্দি। আসলে আগামী নির্বাচনে ভোট বাড়াতেই নেতানিয়াহু আমাকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছে। গত মঙ্গলবার টুইটারে এরদোগানকে ‘স্বৈরশাসক’ অবিহিত করে নেতানিয়াহুর দেয়া পোস্টের প্রতিক্রিয়ায় এরদোগান বলেন, ‘আমরা সামাজিক মাধ্যমে মিথ্যাচারকারীদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না।’

সিসি সরকার কর্তৃক মিসরে ইখওয়ানুল মুসলিমীনের ৯ সদস্যকে ফাঁসির সমালোচনা করে এরদোগান বলেন, এ ৯ জনের মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। মিসরের পুতুল সরকার অন্যায়ভাবে ৯ জন যুবকের মৃত্যুর আদেশ দিয়েছে। অথচ পশ্চিমা বিশ্ব এ অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি।