রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৫
শিরোনাম :
প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত ৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা

বিএমপি’র কোতয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মোঃ এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে ভুক্তভোগী জনগণের সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি বিবরণী (মিউনিট) জবাবদিহিতার সাথে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে, উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। তাই ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এর মধ্যে তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়ঃ

১) ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

২) সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এলাকা ভিত্তিক, সামাজিক নানান ধরনের অসংগতি ও সমস্যা শুনে সেগুলোর সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ।

৩) পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ থাকলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সভায় বক্তাগণ সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা গোপনে বা প্রকাশ্যে পর্যায়ক্রমে শীর্ষ পর্যায়ে অবগত করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি আলী আশরাফ ভূঞা বিপিএম-বার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি মোঃ ফারুক হোসেন,কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আজিমুল করিম, থানার অন্যান্য অফিসারবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ কোতয়ালী মডেল থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।