সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৬
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত

ডেস্করিপোর্ট  হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বুধবার বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিএসএমএমইউ ভিসি জানান, ওবায়দুল কাদেরের ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে। তার পরও আগামী দুই-তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

ওবায়দুল কাদের সেরে উঠছেন জানিয়ে তিনি বলেন, গতকাল থেকে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো। তবে পর্যবেক্ষণের জন্য আরও দুই-তিনদিন হাসপাতালে রাখা হবে।

বিএসএমএমইউয়ের ভিসি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি নিয়ে আপনারা গতকাল উৎকণ্ঠায় ছিলেন। আমরা ওনার পরীক্ষা-নিরীক্ষা করেছি। ওনার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকালের তুলনায় উনি অনেক ভালো আছেন। ওনার ডায়াবেটিস গতকাল ১২ ছিল, এখন ৫ এ নেমে এসেছে। ব্লাড প্রেসার অক্সিজেন স্যাচুরেশন সব কিছু স্বাভাবিক। তবে আরও দু’একদিন অবজারভেশনে রাখার জন্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। তিনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন। উনার জন্য সবাই দোয়া করবেন।

কোনো ধরনের জটিলতা রয়েছে কিনা জানতে চাইলে শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের শ্বাসকষ্টে ভুগছেন বলে গতকাল থেকে অনেকে প্রচার করেছেন। আসলে তা নয়। ওনার ডায়াবেটিস, একটু বুকে ব্যথা ছিল।

এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে সকাল ১০টার দিকে বৈঠকে বসে মেডিকেল বোর্ড।