সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩০
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালে র‌্যাবের হাতে সাড়ে ৬ কেজি গাঁজা সহ যুবক আটক

শামীম আহমেদ  বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন সাগরদী এলাকায় থেকে কেজি গাঁজা সহ এক যুবক মাদক ব্যাবসায়কে আটক করেছে র‌্যাপিড এ্যাশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮) বরিশাল।

বরিশাল র‌্যাব (৮) অফিস থেকে প্রেরিত এক মেইল সূত্রে জানান, মঙ্গলবার ১৪ই ডিসেম্বর এক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাগরদী আলিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর দাড়িয়ে মাদক ক্রয়-বিক্রয় করার হচ্ছে।

এসংবাদ পেয়ে র‌্যাবের কৌশলগত অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সরে পড়ার চেষ্ঠার সময় র‌্যাব সদস্য ঘেরাও করে মোঃ তাওহিদ (১৯) নামের এক যুবককে আটক করে।

সে ঝালকাঠী জেলার কাঠালিয়া থানাধীন পূর্ব ছিটকি গ্রামের মোঃ সোলাইমান আকনের ছেলে বলে পরিচয় দেয়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে আটক যুবক তাওহিদের কাছ থেকে ৬ কেজি ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এব্যাপারে র‌্যাবের ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মোঃ তাওহিদকে আসামী করে একটি মামলা দায়ের করে।