বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

দশমিনায় বিদ্যুতের তারে আটকে থাকা কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিস

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর দশমিনায় একটি অভুক্ত কুকুর দুদিন বিদ্যুতের তারে আটকে মৃত্যুর দিনক্ষণ গুনছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের সন্ধানে এসে উপজেলা সদরের নতুন ব্রিজ ঢালের সাতক্ষীরা দধি ঘরের পাশের রাসেলের ফলের দোকানের টিনের চালে বিদ্যুতের তারে আটকে যায়।

দুদিন ধরে কুকুরটি অভুক্ত অবস্থায় আটকে থাকলেও কেউ এগিয়ে আসেননি। পরে মো. আল আমিন নামে স্থানীয় এক ব্যবসায়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মীদের খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি টিম কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এ সময় উদ্ধার অভিযান দেখতে সড়কের দুই পাশে শত শত পথচারী ভিড় করেন।

স্থানীয়রা জানান, কুকুরটি খাবারের সন্ধানে এসে ফলের দোকানের বিদ্যুতের তারে আটকে যায়। কেউ উদ্ধার না করায় আমি ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিস এসে কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

দশমিনা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আবুল বাশার বলেন, কুকুরটি বিদ্যুতের তারে আটকে যায়। দুদিন আটকে থাকায় দুর্বল হয়ে পড়ে। জীবিত অবস্থায় কুকুরটি উদ্ধার করে ছেড়ে দিয়েছি।