বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় টিআরসি রিক্রুটমেন্ট এর নির্বাচিত সদস্যদের নিয়ে ব্রিফিং

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় টিআরসি রিক্রুটমেন্ট ২০২১ এর নির্বাচিত ৪১ জনের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে যাওয়ার পূর্বে ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) সকাল ১০ টায় কুষ্টিয়ায় টিআরসি রিক্রুটমেন্ট ২০২১ এর নির্বাচিত ৪১ জনের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে যাওয়ার পূর্বে পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে এই ব্রিফিং প্যারেডে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলা থেকে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৪১ জনকে ব্রিফিং প্রদান করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া তাদেরকে বলেন পুলিশ বাহিনী একটি ডিসিপ্লিন ফোর্স, এ জন্য এখানে সব সময় নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। সিনিয়রকে সম্মান করতে হবে ; মৌলিক প্রশিক্ষণকে আন্তরিকভাবে গ্রহণ করে তা সুন্দর ভাবে শেষ করতে হবে। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন নতুন নিয়মের এই নিয়োগ প্রক্রিয়ায় যে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া হল, সেই বিষয়টি মাথায় রেখে প্রশিক্ষণ শেষে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে স্বচ্ছভাবে কাজ করতে হবে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিতদের মধ্য হতে অনুভূতি ব্যক্ত কালে তারা বলেন, এ বছর কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বছভাবে হয়েছে ; মাত্র ১৩০ টাকায় তাদের চাকরি হয়েছে, এ ছাড়া আর অন্য কোন অর্থ খরচ তাদের হয়নি, এই বিষয়টা তাদের মাথায় আছে এবং প্রশিক্ষণ শেষে দেশমাতৃকার জন্য তারা স্বচ্ছতার সাথে আন্তরিকভাবে কাজ করতে চায়। ব্রিফিং প্যারেড শেষে সকাল ১১ টায় কুষ্টিয়া জেলার রিজার্ভ ইন্সপেক্টর (আরওআই) মো: শহীদুজ্জামান এর নেতৃত্বে নির্বাচিত ৪১ জুন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের বাস যোগে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাঠানো হয়। উল্লেখ্য বাংলাদেশ পুলিশে সেপ্টেম্বর ২০২১ এ পরিবর্তিত পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ কোর্স বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহীতে আগামী ২ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ তারিখে মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

চাকরি নয়, সেবা এই বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া জেলায় পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলমের নের্তৃত্বে স্বচ্ছভাবে এবং শুধুমাত্র মেধা ও যোগ্যতার মূল্যায়নে পুলিশ কনস্টেবল পদে ট্রেইনি রিক্রুটমেন্টর কার্যক্রম ১৪ নভেম্বর ২০২১ কুষ্টিয়া জেলায় সম্পন্ন হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহাম্মদ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোহাম্মদ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শহিদুজ্জামান (আরওআই), আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ কুষ্টিয়া জেলা হত্র টিআরসি রিক্রুটমেন্ট ২০২১ এর নির্বাচিত ৪১ জন সদস্য।