বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:০০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

শনিবার (১ জানুয়ারি ২০২২) নতুন বছরের প্রথম দিন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নববর্ষের আজকের এই দিনে সবাই কে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে শুভ নববর্ষ ২০২২ এর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেছেন, নববর্ষের প্রথম দিনে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল সদস্য গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে আমরা যে আজ স্বাধীনভাবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে দেশের উন্নয়নে কাজ কর্ম করে যাচ্ছি ; এই কাজ করার সুযোগটাও পেতাম না।

পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম আরো বলেন, পুলিশের প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা ঠিক রাখা। এ ব্যাপারে জেলা পুলিশ কুষ্টিয়া অত্যন্ত আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে ২০২১ সালে সারা বছর ব্যাপী কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা ঠিক রেখে সকলের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশ করোনা কালে ফ্রন্টলাইনার ফাইটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সঠিকভাবে দায়িত্ব পালন করে গেছে। এছাড়াও সকল ধর্মের ধর্মীয় উৎসবের সময় ঠিকমতো নিরাপত্তা প্রদান করে গেছে এবং সকল ধরনের অপরাধীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সমর্থ হয়েছে।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই আইনশৃঙ্খলা ব্যবস্থা, আর এ ব্যাপারে জেলা পুলিশ কুষ্টিয়া সর্বতোভাবে কাজ করে যাচ্ছে আর ২০২১ সালে কুষ্টিয়ার জনগণ যেভাবে জেলা পুলিশ কুষ্টিয়াকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছেন ঠিক একই ভাবে ২০২২ সালেও আপনাদের সহায়তা কামনা করেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ধাবমান। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছে গিয়েছি, আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ ; সেই লক্ষ্যে পৌঁছেতে হলে আমাদের দেশে অবিরতভাবে টেকসই আইনশৃঙ্খলা ব্যবস্থা ধরে রাখতে হবে আর এই ব্যাপারে কুষ্টিয়া জেলা পুলিশ সতর্ক আছে ; একটি টিম ওয়াইজ কাজ করে যাচ্ছে এবং সকল মহলের কাছে সহায়তা কামনা করছে। জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কার্যক্রম কে ২০২১ সালের পুরো বছর ব্যাপী সাপোর্ট করার জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন এবং আবারও ২০২২ সালে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।