বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু

ডেস্করিপোর্ট  বরিশালে বছরের প্রথম দিন করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। আপাতত দেওয়া হচ্ছে সম্মুখসারির যোদ্ধা এবং ষাটোর্ধদের। ইতিমধ্যে ১ হাজার ৭শ’ মানুষ বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আপাতত ২ হাজার বুস্টার ডোজ রয়েছে কর্তৃপক্ষের হাতে। পর্যায়ক্রমে অন্যান্যদেরও বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। এ সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেন। পরে বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদসহ অন্যান্যদের বুস্টার ডোজ দেওয়া হয়।

বুস্টার ডোজে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন প্রথম টিকা গ্রহণকারী শেবাচিম পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ৬ মাস পর করোনা টিকার ইমোনিটি কমতে থাকে। এই সময়ের বুস্টার ডোজ নিলে করোনার ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী ষাটোর্ধ সকল নাগরিক ও সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাচ্ছেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। জেলা স্টেডিয়াম ছাড়াও নগরীর জেলা পুলিশ হাসপাতাল এবং বাংলাবাজার এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ টিকা।