বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-২

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে সড়ক দূর্ঘনায় মটর সাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। অপর দুই আরোহীর একজন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানিয়েছে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মটর সাইকেল আরোহী ৩জন খাসেরহাট থেকে ফকিরহাট যাওয়ার সময় শম্ভুপুর খাসেরহাট টু ফকিরহাট আঞ্চলিক সড়কে শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক কামাল উদ্দিন মিয়ার বাড়ির দরজায় গেলে অপরদিক থেকে বৈদ্যুতিক তার বহন করা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, রাফি (১৫), ইয়ামিন হাসান (১৩) ও মোঃ আহাদ (১৪)। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে দুইজনের অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে রেফার করেন ডাক্তার। সেখানে তাদের অবস্থার আরো অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হলে রাতে আহত শিক্ষার্থী রাফি (১৫) মৃত্যুবরণ করেন। আহত ইয়ামিন হাসান বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক বলেন, নিহত বা আহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।