বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১৬
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বরিশালে ৯ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর রুপাতলী থেকে ৯ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি রুপাতলী রেডিও সেন্টার এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (৯)।

কোতয়ালি মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শনিবার সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখেতে পাই একটি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে।

রুপাতলী রেডিও সেন্টারের পিছনে একটি পরিত্যক্ত টয়লেটের ওপর শিশুটিকে রাতের আধারে কেউ জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন তিনি।

তিনি আরও বলেন, এটি একটি হত্যাকান্ড এটা নিশ্চিত। তবে বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিমসহ পুলিশের একটি টিম অবস্থান করছেন।