বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

শাহজালাল বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার অবৈধ ডলারসহ দুই যাত্রী আটক

ডেস্করিপোর্ট  বৈধ ঘোষণা ছাড়া বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। দুই যাত্রীর কাছ থেকে মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ও রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক এই ঘটনা ঘটে। ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ডলারসহ গ্রেফতার দুই যাত্রীর নাম মাহমুদা ফিরোজ ও মেহমেত রেমজি।

মাহমুদা ফিরোজ বাংলাদেশি। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। আর মেহমেত রেমজি তুরস্কের নাগরিক। তিনি তুরস্কে যাচ্ছিলেন।

ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাহমুদা ফিরোজ নামের যাত্রীকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি এমিরেটস এয়ারলাইনের ইকে-৫৮৭ ফ্লাইটের যাত্রী ছিলেন।

রাত সাড়ে ৯টার দিকে মেহমেত রেমজি নামের যাত্রীকে বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে দুই লাখ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী ছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বলেন, কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়াই এই দুই যাত্রী মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করছিলেন।

দুই যাত্রীর বিরুদ্ধে পৃথক দুটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানায় ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।