বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেলসহ আটক ২

ডেস্করিপোর্ট  ভোলায় পাচারকালে কাভার্ডভ্যানসহ ২৪ ব্যারেলে প্রায় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

এ সময় কাভার্ডভ্যানের চালক মো. হাদিস শরিফ (২৭) ও তার সহযোগী মো. আলামিনকে (১৪) আটক করা হয়েছে। আটককৃতদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার ডাউরীবাজার এলাকায়।

বৃহস্পতিবার বিকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় ভোলা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২৪ ব্যারেলে ৪ হাজার ৩০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানচালক ও তার সহযোগীকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দকৃত তেল ভোলার দৌলতখান উপজেলা থেকে কাভার্ডভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে কাভার্ডভ্যানসহ জব্দকৃত তেল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।