মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৫৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত

ডেস্করিপোর্ট  জ্বালানি তেল ডিজেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিকাল ৫টায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা এবং মহানগরে ২ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। নতুন এই ভাড়া আগামীকাল (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

গত ২৯ আগস্ট সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা করা হয়।

এর আগে গত ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছিল।আর নগর-মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে জনপ্রতি ২ টাকা ১৫ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়।