রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের ৫ মাস পর স্ত্রীকে পতিতালয়ে বিক্রি!

ডেস্করিপোর্ট  লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের পাঁচ মাস পর স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির অভিযোগে স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় ভিকটিমের বাবা তাজল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় স্বামী সোহাগ ও ননদ সহিদা বেগমকে আসামি করা হয়।

এ ঘটনায় আটক সোহাগকে গ্রেফতার দেখানো হয়েছে। ননদকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

অভিযু্ক্ত স্বামী সোহাগ ও ননদ সহিদা বেগম সদর উপজেলার চরভুতি গ্রামের সফিক উল্লাহর ছেলেমেয়ে।

জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে সোহাগের সঙ্গে কমলনগরের চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার তাজল ইসলামের মেয়ে রিনার বিয়ে হয়।

বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকলে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পরে সোহাগ স্ত্রীকে বাড়িতে নিয়ে বাকি টাকার জন্য বিভিন্ন সময় চাপ দিতেন। এভাবে তাদের দুই মাস কেটে যায়। পরে বেড়াতে যাওয়ার কথা বলে স্ত্রীকে ঢাকায় নিয়ে যান সোহাগ।

ঢাকা থেকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চোরাইপথে ড্রামে করে ভারতের কলকাতার কাছাকাছি সোহাগের বোন সহিদার কাছে নিয়ে যান। পরে সোহাগ দেশে চলে আসেন। সহিদা ওইখানকার একটি পতিতালয়ের দায়িত্বে রয়েছে।

এদিকে রিনাকে না পেয়ে তার পরিবার সোহাগকে চাপ দেয়। রিনা ঢাকায় তার বোনের বাসায় আছে বলে জানায়। বিষয়টি টের পেয়ে গত ১০ অক্টোবর রিনার ভাই মো. জাহাঙ্গীর হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রে সোহাগের বিরুদ্ধে একটি অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ রিনাকে তার বাবার বাড়িতে ফিরিয়ে দিতে সোহাগকে চাপ দেয়। নিরুপায় হয়ে সোহাগ এক সপ্তাহ আগে রিনাকে অজ্ঞান করে তার বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরলে রিনা বুঝতে পারেন তিনি তার স্বামীর বাড়িতে আছেন।

পরে তিনি গোপনে বাবার বাড়িতে এসে পরিবারের কাছে সব কিছু খুলে বলেন। রিনার পরিবার সোহাগকে যৌতুকের বাকি টাকা দেবে বলে শ্বশুরবাড়িতে যেতে বলে। সোহাগ বুধবার রাতে টাকার লোভে শ্বশুরবাড়িতে আসলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন।

ভুক্তভোগী রিনা বলেন, সোহাগ বেড়াতে যাওয়ার কথা বলে আমাকে অজ্ঞান করে ভারতে নিয়ে তার বোনের কাছে বিক্রি করে দেয়। সেখানে তিন মাস ধরে আমার ইচ্ছার বাইরে অনেক নির্যাতন করা হয়েছে। তাদের কথার অবাধ্য হলে আমাকে শারীরিক নির্যাতনও করা হতো। আমি সোহাগ ও তার বোন সহিদার বিচার চাই।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। মামলায় সোহাগকে গ্রেফতার দেখানো হয়েছে, তার বোনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।