মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

ব্রাজিল হেরে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্করিপোর্ট  সাভারে বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের হেরে যাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মো. হাসান মিয়া (২০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত ১২ টার দিকে সাভারের ডগড়মোড়া স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হাসান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কৈলাক গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় আহত অপর যুবক এবং ঘাতকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডগড়মোড়া মহল্লার একটি চায়ের দোকানে খেলা দেখছিলো সবাই। রাতে ১২টার দিকে খেলা শেষ হওয়ার পর হঠাৎ করে ব্রাজিল সমর্থক কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করে এক দর্শক। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায় ওই ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তাদের দুজনকে হাসাপাতালে আনা হয়। হাসানের কোমরে দুইটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলায় হেরে যাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।