মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৩৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

অরবিন্দ রায়  নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী বৃষ্টি আক্তার শিল্পী কে কুপিয়ে স্বামী আক্তার হোসেন নামের একজন আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে আনোয়ার হোসেনকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্হায় উদ্ধার করে।

এদিকে আহত স্ত্রী বৃষ্টি আক্তার শিল্পীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আজ বুধবার বিকেলে নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন নরসিংদীর টাওয়াদী দাশপাড়া এলাকার মলিন মিয়ার ছেলে।

জানা যায়,আক্তার হোসেন, সুমি নামে একটি মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছেন। গত এক বছর আগে বৃষ্টি আক্তার শিল্পী নামে আরেক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শিল্পীকে নিয়ে নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি নিজ বাড়িতে যাওয়া ও আগের স্ত্রীর সাথে সম্পর্ক সহ পারিবারিক বিষয় নিয়ে ২য় স্ত্রী বৃষ্টি আক্তার শিল্পীর সাথে মনমালিন্য চলছিলো।

এরই ধারাবাকিতায় বুধবার সকালের দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আক্তার হোসেন তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপাতে থাকে। এতে বৃষ্টি আক্তার শিল্পী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। পরে স্ত্রী মারা গেছে ভেবে আক্তার ঘরের ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে।

নিহত আক্তারের প্রথম স্ত্রী সুমি বলেন, আমি আমার স্বামীর মা বাবার সাথে টাউয়াদি দাস পাড়ায় বসবাস করি। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মা বাবার সাথেও যোগাযোগ করতো না। আজ শুনতে পাই সে আত্মহত্যা করে মারা গেছে।

নিহতের খালা সাজেদা বেগম বলেন, আক্তার তার মা বাবার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিলো। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী শিল্পী তা রাখতে দিতে চাইতো না । এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলত।

নরসিংদী সদর থানার এস আই শাহিন বলেন, স্ত্রীকে কুপিয়ে আহত করে আক্তার হোসেন নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দড়জা ভেঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।