ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্ন নির্মানাধীন একটি ড্রেন থেকে মোমেন সিকদার (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধারের করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ফজরের আজান দিলে স্থানীরা নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলে নির্মানাধীন একটি ড্রেনের মধ্যে এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে কোতোয়ালি মডেল থানায় ফোন করে বিষয়টি জানান।
পরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন ময়নাতদন্তের জন্য।
নিহত মোমেন সিকদার নগরীর ১৮নং ওয়ার্ডের বটতলা বাজার সংলগ্ন আদম আলী হাজী মিয়ার গলির স্থানীয় বাসিন্দা ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কর্মচারী ধলু মিয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, তারা ভোরবেলায় একটি মরাদেহ ড্রেনে পরে থাকার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরন করেন।পোস্ট-মর্টেম রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে
নিহতের বড় ভাই মুন্না বলেন- আমার ভাইর সাথে কোন ব্যক্তির কোন শক্রতা ছিলো না। তার মৃত্যু হয়েছে স্ট্রোক করে। তবে মৃত্যুর বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই। আমরা কোন মামলাও করবো না।