মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ফ্যাসিস্ট পালালেও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট ।। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। কিন্তু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত আছে।

রোববার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে আমেলার মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না।

বৈঠকে আরও বক্তব্য দেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।