মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ২:৪১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

শিবলী রুবাইয়াতের জমিসহ ১০ তলা ভবন জব্দের আদেশ

ডেস্ক রিপোর্ট ।। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সাভারের ১৫ কাঠা জমি ও তার ওপর নির্মিত দশ তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মাসুদুর রহমান তার এ সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ মার্কিন ডলার ঘুস গ্রহণ করেন। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আসামি শিবলী রুবাইয়াত-উল ইসলাম পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে আনীত অর্থ পরবর্তীতে ঘরভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং ওই অর্থ দিয়ে বর্ণিত সম্পত্তি তৈরী করছেন বলে তদন্তকালে জানা যাচ্ছে। অর্থাৎ বর্ণিত সম্পত্তিটি আসামি মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ দ্বারা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্পত্তিটির হস্তান্তর রোধে জব্দ করা একান্ত প্রয়োজন।