বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৫৩
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে কৃত্রিম প্রজনন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, এফ এ এআই, এ আইটিদের সাথে কৃত্রিম প্রজনন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩ টায়
জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের আয়োজনে বরিশাল নগরীর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, প্রাণি সম্পদ অধিদপ্তর, কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রাণি সম্পদ অধিদপ্তর, কৃত্রিম প্রজনন দপ্তরের উপপরিচালক (পরিসংখ্যান) ড.মোঃ সফিকুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক মোঃ মাহফুজুল হক,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ মেহেদী হাসান ভূইয়া।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ নাসির উদ্দীন আহমেদ।

এছাড়াও সভায় বরিশাল জেলার এফ এ এআই, এ আইটি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,গবাদি পশুর কৃত্রিম প্রজননের মাধ্যমে যৌন মিলন ছাড়াই শুক্রাণু ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে দুধ ও মাংস উৎপাদন বাড়ানো যায় এবং উন্নত জাতের গবাদি পশু তৈরিতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে উচ্চ-প্রজননক্ষমতার ষাঁড়ের সিমেন সংগ্রহ করে তা দিয়ে অনেক গাভীকে গর্ভধারণ করানো সম্ভব হয়। এটি পশুসম্পদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর জন্য অভিজ্ঞ পশুচিকিৎসক বা প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হয়।