মোঃ মোস্তাফিজার রহমান( জাহাঙ্গীর)ফুলবাড়ী, প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীর প্রাণকেন্দ্রে অবস্হিত বাইতুস সালাম হিফজুল একাডেমী-এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনের সার্বিক সহযোগীতায় ৪র্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব ফুলবাড়ী কাচারি মাঠের মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন জনাব গোলাম রব্বানী সরকার চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখা। বিশেষ অতিথি জনাব মজিবর রহমান সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও চেয়ারম্যান বি আর ডি বি ফুলবাড়ী,কুড়িগ্রাম।রংপুর বিভাগের সাবেক পরিচালক(স্বাস্থ্য) আলহাজ্ব ডা. মোঃশাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক তাফসীর পেশ করেন আলহাজ্ব হযরত মাওঃ মোঃ নুরুল ইসলাম গোলজারী।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন হযরত মাওঃ ড.মোঃ শাহ্ জালাল ও হাফেজ হযরত মাওঃ মোঃ ইব্রাহিম খলিল নোমানী। আরও উপস্হিত ছিলেন মাহ্ফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক মোঃ হারুন-অর রশিদ সদস্য জাতীয় পার্টি ফুলবাড়ী শাখা, সদরেজ্জামান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
রাতের তীব্র শীতকে উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ পবিত্র কুরআনের তাফসীর শুনতে আসেন।