মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫৪
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

পৃথিবীর বাইরে ১১ মাস কাটিয়ে রেকর্ড ভাঙলেন মহিলা মহাকাশচারী

অনলাইন ডেস্ক  ১১ মাস পৃথিবীর বাইরে কাটিয়ে প্রায় আড়াই বছরের পুরনো রেকর্ড ভেঙে নাসার মহিলা নভচর ক্রিস্টিনা কোচ মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন।

একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে বৃহস্পতিবার পৃথিবীতে ফেরেন তিনি। ভেঙে দিয়েছেন পেগি উইটসনের রেকর্ড। মহিলাদের মধ্যে তিনি একটানা সব থেকে বেশি দিন মহাকাশে কাটালেন। একটানা সব থেকে বেশি দিন মহাকাশে কাটানোর রেকর্ড এখন রয়েছে স্কট কেলি-র, তাঁর রেকর্ড ৩৪০ দিনের।

ক্রিস্টিনার মহাকাশ যান বৃহস্পতিবার কাজখস্তানে নামে। তাঁর সঙ্গে ছিলেন, ইউরোপ ও রাশিয়ার স্পেস এজেন্সির দুই মহাকাশচারী। এটি ছিল ক্রিস্টিনার প্রথম মহাকাশ যাত্রা। প্রথম যাত্রাতেই তিনি একাধিক রেকর্ড গড়ে ফেললেন।

নাসা টুইট করে জানিয়েছে, মার্কিন মহাকাশচারীদের মধ্যে এটাই দ্বিতীয় দীর্ঘতম মহাকাশ অভিযান।

ক্রিস্টিনের পৃথিবীতে ফিরে আসার খবর, ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিও তাঁকে অভিনন্দন জানান।