মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

বিশ্ব ভালবাসা দিবসে পুলিশের অভিযান, ২ ডজন যুগল গ্রেফতার

অনলাইন ডেস্ক  বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দিবসটি উদযাপনের সময় দেশটির পুলিশ অন্তত ২ ডজন যুগলকে গ্রেফতার করেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে ভালবাসা দিবস পালন নিষিদ্ধ। মাকাসর, দেপক ও আচেহ অঞ্চলে এই দিবস পালন না করতে কড়া নির্দেশ দেয়া হয়।

খবরে বলা হয়েছে, মাকাসরে এদিন হোটেলে অভিযান চালায় পুলিশ, এসময় আপত্তিকর অবস্থায় অন্তত ২ ডজন যুগলকে গ্রেফতার করে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত যুগলদের মধ্যে এক জার্মান তরুণী ছিলেন। তবে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া খবরে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ৫ জন যৌন কর্মীও ছিলেন।

লোকাল পাবলিক অর্ডার অফিসের প্রধান ইমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা জার্মান তরুণীকে এক মোটেলে তার ইন্দোনেশিয়ার পার্টনারের সঙ্গে গ্রেফতার করি। তারা স্বামী স্ত্রী নয় তাই তাদের আমরা গ্রেফতার করেছি।

এছাড়া তিনি বলেছেন, এসব অসামাজিক কার্যকলাপ অবশ্যই রুখে দিতে হবে।

জানা যায় মাকাসরে খোলামেলা ভাবে কনডম বিক্রি করাও নিষিদ্ধ। অঞ্চলটিতে ১৪ বছরের নিচে কেউ কনডম কিনতে পারে না।

মাকাসরের মেয়র মুহাম্মদ ইকবাল সামাদ বলেন, ভালবাসা দিবস যুবক যুবতীদের আকর্ষণ করে। তাই এমন দিবস আমাদের রুখতে হবে।