বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৮
শিরোনাম :
বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার

ফ্লোরিডায় লেকের পাড়ে হঠাৎ শতশত সাপ!

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের হোলিংসওয়ার্থ লেকে হঠাৎ করে শতশত সাপ জড়ো হয়েছে। সাপের অত্যাচারে দিশেহারা সেখানকার বাসিন্দারা।

লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদফতরের পেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদঘাটন শুরু করে অধিদফতরের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে।

তবে লেকের চারপাশে টেপ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়া মানুষকে সচেতন করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।

অধিদফতরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে

থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না।’

‘মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।