মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, রাত ৮:০৩
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে নেমেছেন ঠাকুরগাঁও সদর ইউএনও,আব্দুল্লাহ

ঠাকুরগাঁওপ্রতিনিধি :সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ করতে নেমে পড়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়কে সাথে নিয়ে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ অভিযানে নামেন তিনি।

যদিও ওই এলাকায় সম্পুর্ণরূপে ধান কাটা মারা শুরু হয়নি।তবে যে সকল কৃষক তাদের ধান কেটেছেন তাদের কাছ থেকেই ধান সংগ্রহ করেছেন তিনি। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপজেলার প্রান্তিক কৃষকেরা।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষকের ধানের ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে সারাদেশের মানুষ আজ সোচ্চার।কৃষকের ধানের ন্যায্য মূল্য দিতে সরকার বদ্ধ পরিকর।কিন্তু কৃষকের মুনাফা ভোগ করছে মধ্যস্বত্তাভোগিরা, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক কৃষকেরা।

কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে লক্ষে আজ থেকে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করা হলো।