বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে সেমাই বিতরণ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : পবিত্র ঈদুল ফিতর সকল শিশুদের মাঝে বয়ে আনুক আনন্দ সহ পপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিশু একাডেমী পরিচালিত ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর উদ্যোগে ৩০ মে বৃহস্পতিবার সকাল ১২ টায় জেলা শিশু একাডেমি কার্যালয়ে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে সেমাই বিতরণ ও মেহেদী পরিয়ে উৎসব পালনের আয়োজন করা হয়।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর ঠাকুরগাঁও জেলার সভাপতি হাজেরা তানজিম জিমের সভাপতিত্বে কিছু অসহায় দুঃস্থ শিশুদের কে দুধ,চিনি,সেমাই, মসলা ও একটি করে মেহেদী প্রদান করা হয়। সার্বিক সহযোগিতা করেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক,মহিন সরকার, চাইল্ড পার্লামেন্ট সদস্য, নিশাত সাদাফ সৃষ্টি, ভলান্টিয়ার হাসনাহেনা।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ক্রীড়া অফিসার,আবু মহিউদ্দিন, সেভ দ্য চিলড্রেন ঠাকুরগাঁও জেলার ভাইস প্রেসিডেন্ট ও দি ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি, মো:নূরে আলম শাহ, বাংলাদেশ শিশু একাডেমী,ঠাকুরগাঁওজেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী ।

আয়োজকদের স্বাগত জানিয়ে শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী বলেন,প্রতি বছরের ন্যায় স্বল্প পরিসরে এবারও দুস্থ অসহায় শিশুদের মাঝে সেমাই চিনি বিতরণের আয়োজন করেছে এনসিটিএফ কর্মীবৃন্দ।পরে সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন তাদের এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান। পরে এনসিটিএফ কর্মী সৃষ্টি ও জিম অসহায় ও দুস্থ শিশুদেরকে নিজ হাতে মেহেদী পরিয়ে মেহেদী উৎসব পালন করেন।