সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট: “দুগ্ধ পানের অভ্যাস গড়ি পুষ্টির চাহিদা পুরন করি” এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা জুন) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজ ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় এবং বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ডাঃ কানাই লাল স্বর্নকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হেসেন, বরিশাল বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতি পরিচালক উপ-সচিব মোঃ সোহরাব হোসেন ও বরিশাল মহানগর আওয়ামী লীগ সিনিয়র স-সভাপতি মোঃ হোসেন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৭৩ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু দেশের মানুষের আমিষের প্রয়োজন আছে সেকথা চিন্তা করে জাতীয় সমবায়ের মাধ্যমে দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেছিলেন।এজন্য প্রধানমন্ত্রী কৃর্ষি ও প্রাণিসম্পদ বিভাগের প্রতি দৃষ্টি দেয়ার কারনেই আজ দেশের প্রাণিসম্পদ বিভাগ এগিয়ে যাচ্ছে।

এসময় তারা আরো বলেন, দেশের দুধের চাহিদা বৃদ্ধি করতে হলে অধিক পরিমান ভালজাতের মহিষ ও গাভি উৎপাদনের কোন বিকল্প নাই। আমাদের দেশে প্রতিদিন গড়ে ২৫০মিলিমিটার দুধেরস্থলে ২০১৭-১৮ অর্থ বছরে ১৪৭ মিলিমিটার দুধ উৎপাদন হচ্ছে।তাই ভাল দুধ উৎপাদন করতে হলে গাভির জন্য দেশে উন্নতমানের ঘাষ চাষ করার জন্য দুগ্ধ খামারিদের প্রতি সরকার ও প্রাণিসম্পদ দপ্তর আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ নুরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় প্রর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তা ও দুগ্ধ খামারির সদস্যরা অংশ গ্রহন করেন।