মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৭
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

পটুয়াখালীতে লঞ্চে কাটা পড়ে জেলে নিহত

ডেক্সরিপোর্ট:পটুয়াখালীর দশমিনায় লঞ্চে কাটা পড়ে আবু শিকদার (৫৫) নামে এক জেলে নিহত হয়েছে। শনিবার দুপরে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবু শিকদার রণগোপালদি ইউনিয়নের চরঘুমী গ্রামের বাসিন্দা দলিল উদ্দিন শিকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা জামিল মিয়া জানান, আবু শিকদারসহ আরও একজন ঢাকাগামী রাসেল প্লাস লঞ্চের পেছনে নৌকায় ছিলেন। লঞ্চটি আচমকা পেছনের দিকে নেয়ায় নৌকাটি উল্টে যায় এবং আবু শিকদার নিচে পড়ে লঞ্চের পাখায় কাটা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু শিকদার পেশায় একজন জেলে ছিলেন।

দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত লঞ্চটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।