মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪৪
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

মীরগঞ্জ খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে দুই জনের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট:বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে জেলা পরিষদের কেয়ারটেকারসহ দুই জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন- বরিশাল জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামান এবং মীরগঞ্জ গ্রামের হাসেম সাজোয়ালের ছেলে রিয়াজুল ইসলাম।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়- খেয়াঘাটের যাত্রী জনপ্রতি ৭ টাকার ভাড়া ১০ টাকা, মোটরসাইকেলের ১৬ টাকার ভাড়া ৩০ টাকা এবং ফেরিঘাটে ১০০ টাকার গাড়ির ভাড়া ১৬০০ টাকা আদায় করা হচ্ছিল।

এই খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামান এবং রিয়াজুল ইসলামকে হাতেনাতে আটক করা করে।

পরে তাদের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে তুলে কেয়ারটেকারকে ১৫ ও রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।