বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “ওয়ান ফর অ্যানাদার”র’ উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:‘সকলে আমরা প্রত্যেকের তরে’ এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ান ফর অ্যানাদার’।

শনিবার দুপুরে এ উপলক্ষে শহরের জেলা স্কুল বড়মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ান ফর অ্যানাদার’ এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি প্রমুখ।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ান ফর অ্যানাদার’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তানভীর হাসান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সজিব, প্রচার সম্পাদক ভাস্কর রায়, তথ্য ও যোগাযোগ সম্পাদক আল আবেদিন যোজন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ান ফর অ্যানাদার’ এর ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি আসিফ ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাফি, সাংগঠনিক সম্পাদক তৌসিফ সহ সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আবির হোসেন রকি।