বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

উজিরপুরে একজনের করোনা শনাক্ত, হাসপাতালের পুরুষ ওয়ার্ড লকডাউন

উজিরপুর প্রতিনিধি  বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আরো এক ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালে পুরুষ ওয়ার্ড সহ রোগীর বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন। রোগীর পরিবারের যাবতীয় খাবার খরচের দায়িত্ব নিলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

এ নিয়ে উপজেলায় ৪জন রোগী করোনা শনাক্ত হয়েছে ৩ জন শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে।

জানা গেছে,পৌরসভার ১ নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর হোসেন(৪২) নামক ব্যক্তি শরীরে জ্বর নিয়ে ৩ মে উজিরপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্দেহ হওয়ায় তার নতুনা সংগ্রহ করে বরিশালে পাঠালে ৫ মে তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। তাৎক্ষনিক উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলমকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। হাসপাতালের পুরুষ ওয়ার্ড সহ জাহাঙ্গীর হোসেনের বাড়ী লগডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন।

বিশ্বস্থ সূত্রে জানা যায় জাহাঙ্গীর আলম হাসপাতাল কর্তৃপক্ষে চোখ ফাকি দিয়ে ৪ মে উপজেলা পরিষদে এসে ত্রাণের জন্য ঘুরছিলেন। এছাড়া উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামের লিয়াকত হোসেন(৩৮), মশাং গ্রামের কল্পনা বেগম(৪৮), গুঠিয়া গ্রামের আফজাল হোসেন(৩৫) শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, জাহাঙ্গীর হোসেন এর জন্য পুরুষ ওয়ার্ড ও তার বাড়ী লকডাউন করা হয়েছে।