শনিবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৪৫
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ব্যবহারকারীদের প্রতিদিন ফ্রি ইন্টারনেট দেবে ফেসবুক

অনলাইন ডেস্ক  মহামারী করোনা ভাইরাসের সংকটময় সময়ে উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ফেসবুক
সম্প্রতি নতুন একটি অ্যাপ্লিকেশনের পরীক্ষা করছে ফেসবুক। যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে। ‘ডিসকভার’ নামের এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের বিভিন্ন অপারেটরদের বিনামূল্যের ব্রাউজিং ডেটাকে কাজে লাগাবে।

ফেসবুক জানিয়েছে, পেরুতে এই অ্যাপের পরীক্ষা শুরু করা হয়েছে। ভবিষ্যতে থাইল্যান্ড, ফিলিপাইন, ইরাক এবং অন্যান্য উন্নয়নশীল দেশে এই অ্যাপ উন্মুক্ত করা হবে।

ব্যবহারকারীরা যদি তাদের সব তথ্য মোবাইল অপারেটরদের কাছে দেন তাহলে তারা প্রতিদিন বিনামূল্যে ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। যখনই ব্যবহারকারীরা নিজের সিমে বিনামূল্যে ডেটা পেতে শুরু করবেন তখনই তাদের কাছে একটি নোটিফিকেশন আসবে।

তবে ডিসকভার অ্যাপ্লিকেশন কেবলমাত্র কম ব্যান্ডউইথ প্রদান করতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা কেবলমাত্র ওয়েবসাইট দেখতে পারবেন। তারা অডিও-ভিডিও জাতীয় অন্যান্য মিডিয়া যেগুলোতে ডেটা অনেক বেশি ব্যবহার হয় সেগুলো ব্যবহার করতে পারবেন না।

ফেসবুক আরও জানিয়েছে, ডিসকভার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে ফেসবুক অ্যাকাউন্ট থাকার কোনো প্রয়োজন নেই। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর ইন্টারনেট ব্রাউজিং ডেটা সেভ করে রাখবে না, ফলে সিকিউরিটির কোন সমস্যা নেই