বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

ভিড়ে চাপা পড়ে বরিশালে পারাবত লঞ্চের যাত্রীর মৃত্যু!

ডেক্সরিপোর্ট: বরিশাল নৌ-বন্দরে যাত্রীদের ভিড়ে চাপা পড়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল হাই (৬৫) নামে এক লঞ্চ যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (০৯ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পারাবত-১২ লঞ্চে এই ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া যাত্রীর নাম আব্দুল হাই (৬৫)। তিনি কলাপাড়া উপজেলার ত্যাগাচিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। মৃত্যু ব্যক্তির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বরিশাল নগরীর গোরস্থান রোডস্থ শ্বশুর বাড়ি হতে রোববার স্ত্রীকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, রোববার ঈদের পঞ্চম দিন বরিশাল নৌ বন্দরে যাত্রীদের ভিড় বেশি ছিলো। ওই যাত্রী তার স্ত্রীকে সাথে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। ভিরের মধ্যে ধাক্কা ধাক্কি করে পারাবত-১২ লঞ্চে উঠে নিচ তলায় ডেকে অবস্থান নেন। কিছুক্ষণ পরে লঞ্চের ভেতরেই তিনি হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

ওসি আরো বলেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রোববার বিকাল ৫টা থেকে নদী বন্দরে উপস্থিত থেকে যাত্রীদের খোঁজ খবর নেন। তিনিই মৃত্যু হওয়া ওই যাত্রীকে নিজস্ব ব্যবস্থাপনায় এ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়েছেন।