বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-সেতাবগঞ্জ রোডে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল রায়(২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে  এ ঘটনা ঘটে। তর্থ্যটি নিশ্চিত করেন সদর থানার এস.আই সিরাজ উদ দৌলা।
নিহত বিপুল রায়(২২) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রথিন রায়ের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার এস আই সিরাজ উদ দৌলা জানান, সকালের দিকে মাইক্রোবাসটি শহর থেকে সেতাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী দুইজন খোচাবাড়ির দিকে আসলে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলে মারা যায় চালক বিপুল। এদিকে সেই মাইক্রোবাসকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান এই এসআই।