সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঈদে হুমায়ূন আহমেদের ৭ সিনেমা

বিনোদন ডেস্ক  এবারের ঈদ আয়োজনে টিভি পর্দায় দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাতটি সিনেমা। এর মধ্যে হুমায়ূন আহমেদ পরিচালিত ৫টি সিনেমা এবং তারই গল্পে মেহের আফরোজ শাওন ও তৌকীর আহমেদের পরিচালনায় রয়েছে আরো দুটি সিনেমা। ঈদ আয়োজনে চ্যানেল আই দেখাবে এ লেখকের মোট ৭টি সিনেমা।

এর মধ্যে ঈদের দিন থাকছে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বণে মেহের আফরোজ শাওন পরিচালিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, রিয়াজ, তানিয়া আহমেদ প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন হুমায়ূন আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় দেখানো হবে ‘আমার আছে জল’। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মীম, মুনমুন আহমেদ, পীযূষ বন্দোপাধ্যায় সালেহ আমদে, চ্যানেলঞ্জার প্রমুখ।

আমার আছে জল’ সিনেমার একটি দৃৃশ্য ঈদের তৃতীয় দিন রয়েছে হুমায়ূন আহমেদের আলোচিত সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। সিনেমাটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মুক্তি, জাহিদ হাসান, গোলাম মোস্তাফা প্রমুখ। ৪র্থ দিন প্রচারিতব্য সিনেমা ‘চন্দ্রকথা’তে অভিনয় করেছেন শাওন, ফেরদৌস, আসাদুজ্জামান নুর প্রমুখ।

পঞ্চম দিন দেখানো হবে হুমায়ূন আহমেদের গল্পে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘দারুচিনি দ্বীপ’। এতে অভিনয়ে রয়েছেন মম, রিয়াজ, বিন্দু, ইমন, মুনমুন, মোশাররফ করিম, আসাদুজ্জামান নুর, ডলি জহুর প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’। অভিনয়ে মাহফুজ আহমেদ, শাওন, রিয়াজ, ডঃ এজাজ, শবনম পারভীন প্রমুখ।

এছাড়া ঈদের ৭ম দিন ‘নয় নম্বর বিপদ সংকেত’ দেখানো হবে। হুমায়ূন আহমেদ’র পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন দিতি, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, চৈতি, রূপক, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্মের এ সিনেমাগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।